স্ত্রীর জন্মদিন উপলক্ষে পাঁচতারকা হোটেলের জাঁকজমকপূর্ণ উদযাপনের পরিবর্তে এলাকার একটি মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন সাংবাদিক ইউসুফ আলী।
শুক্রবার (১৪ আগস) জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর মোল্লাপাড়া জামে মসজিদে এই এসি ব্যবস্থার উদ্বোধন করা হয়।
ইউসুফ আলী মাই টিভির বিশেষ প্রতিনিধি এবং ‘ইউসুফ আলী কল্যাণ তহবিল’-এর প্রতিষ্ঠাতা। জানা গেছে, ২০০৪ সালে সুফিয়া আক্তার কান্তার সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্ত্রীর জন্মদিনে ভিন্নধর্মী ও কল্যাণমূলক কিছু করার ভাবনা থেকেই তিনি স্থানীয় মুসল্লিদের সুবিধার্থে এ উদ্যোগ নেন।
এ প্রসঙ্গে ইউসুফ আলী বলেন, “চাইলে পরিবারের সবাইকে নিয়ে কোনো পাঁচতারকা হোটেলে দিনটি উদযাপন করা যেত। কিন্তু মুসল্লিরা যেন স্বস্তিতে নামাজ আদায় করতে পারেন, সেজন্য এই উদ্যোগ নিয়েছি। এতে যেমন মানুষের দোয়া পাওয়া যাবে, তেমনি সওয়াবও হাসিল হবে।”
তিনি আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলো। পর্যায়ক্রমে বারদী ইউনিয়নের অন্যান্য মসজিদেও মুসল্লিদের সঙ্গে আলোচনা করে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক ইউসুফ আলী ১৯৯৫ সাল থেকে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বারদী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।
ইউসুফ আলীর এমন উদ্যোগ সমাজ উন্নয়নে অন্যান্যদের উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে ।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন