সংবাদ

পরিকল্পনা সংসদীয় কমিটির নতুন সভাপতি জহির উদ্দিন স্বপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

পরিকল্পনা সংসদীয় কমিটির নতুন সভাপতি জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষে গঠিত এই কমিটিতে তাকে নতুন দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

সংসদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করার একটি প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এরপর সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল মঈন খান। তিনি সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় পরিকল্পনা সংসদীয় কমিটির সভাপতির পদটি শূন্য হয়ে পড়েছিল।

এদিকে সংসদীয় এই কমিটি নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি ছাড়াও আরও বেশ কয়েকজন বিশিষ্ট সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম। দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি বাড়াতে এই কমিটি নিয়মিত কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরিকল্পনা সংসদীয় কমিটির নতুন সভাপতি জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষে গঠিত এই কমিটিতে তাকে নতুন দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

সংসদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করার একটি প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এরপর সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল মঈন খান। তিনি সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় পরিকল্পনা সংসদীয় কমিটির সভাপতির পদটি শূন্য হয়ে পড়েছিল।

এদিকে সংসদীয় এই কমিটি নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি ছাড়াও আরও বেশ কয়েকজন বিশিষ্ট সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম। দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি বাড়াতে এই কমিটি নিয়মিত কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত