ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় আক্রান্ত এলাকার সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন শর্ত জারি করেছে নেপাল সরকার। এখন থেকে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি সংবাদকর্মীদের পাসপোর্ট ও বৈধ ভিসার কপি, নিজেদের সংস্থার নিয়োগপত্র ও পরিচয়পত্র জমা দিতে হবে। পাশাপাশি বেতন-ভাতার বিবরণও দাখিল করতে হবে।
শনিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন তথ্য প্রশাসন ও প্রেস শাখা এ–সংক্রান্ত নোটিশ জারি করেছে। বিদেশি সংবাদকর্মীদের জন্য এ নির্দেশনা অনলাইনে আবেদনপত্র জমা দিয়ে প্রেস প্রতিনিধি সনদ ও সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
তথ্য বিভাগের মুখপাত্র গোবিন্দ প্রসাদ পাণ্ডে জানান, এটি নতুন কোনো নীতি নয়; বরং দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়মকেই আনুষ্ঠানিকভাবে বহাল রাখা হয়েছে। তিনি বলেন, ‘বিদেশি সাংবাদিকদের জন্য সংবাদ সংগ্রহের আগে এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। যদি কেউ প্রেস পাস ছাড়া সংবাদ সংগ্রহ করেন, তাহলে তা আইনসম্মত হবে না।’
তবে সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, এটি স্থায়ী কোনো নিয়ম নয়; শুধু ভোতেকোশি বন্যা পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের কাজকে সুশৃঙ্খল করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশি সংবাদকর্মীদের- পাসপোর্ট ও বৈধ ভিসার কপি, নিজ সংস্থার সঙ্গে চুক্তি বা নিয়োগপত্র, সংস্থার পাঠানো সুপারিশপত্র, নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা নেপালের দূতাবাস থেকে সুপারিশপত্র, সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র ও বেতন ও অন্যান্য সুবিধার বিবরণ।
এসব জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফরম্যাটে দুটি পাসপোর্ট সাইজের ছবিসহ বিভাগে সরাসরি গিয়ে প্রেস প্রতিনিধি সনদ ও পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
তথ্য বিভাগ জানিয়েছে, বিদেশি সাংবাদিকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য সরকারি ছুটির দিনেও অফিস খোলা থাকবে এবং সেবা দেওয়া হবে।
নেপালি সাংবাদিকদের জন্য অনলাইনে আবেদনের পাশাপাশি নাগরিকত্বের কপি, নিয়োগপত্র, সংস্থার সুপারিশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, নবায়নকৃত নিবন্ধন সনদ, প্রতিশ্রুতিপত্র ও বেতন-ভাতা প্রাপ্তির ব্যাংক বিবরণী জমা দিতে হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, দেশে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের ট্র্যাক রাখতেই এ নোটিশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে প্রায় ৫০০ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছেন শত শত পর্যটক ও স্থানীয় বাসিন্দা। সূত্র: কাঠমুন্ডু পোস্ট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন