সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ সার্ভিসে নারী বাসচালক নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মূলত পিংক বাস সার্ভিস পরিচালনার জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও ভবিষ্যতে স্থায়ী পদায়নের ক্ষেত্রে এই চালকরাই অগ্রাধিকার পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
চাকরির বিবরণ
পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: অনুল্লেখিত
বয়সসীমা
২১ থেকে ৩৫ বছর।
বেতন-ভাতা
দৈনিক মজুরি ভিত্তিতে।
প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের শর্ত
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।
প্রাথমিক নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময়
৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ২টা।
প্রাথমিক নির্বাচনি পরীক্ষার কেন্দ্র
বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
যেসব কাগজ সঙ্গে নিতে হবে
জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন