সংবাদ

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। আজ শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ‘সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ’ - এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনিয়ম, ভূমি দখল ও নদী দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিকের নামে ‘ট্রাক ভাঙচুর ও সিমেন্ট লুট’–এর বানোয়াট মামলা দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন কোনো যাচাই-বাছাই ছাড়াই অনৈতিক সুবিধা নিয়ে এই হয়রানিমূলক মামলা গ্রহণ করেছেন বলে বক্তারা দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন বাপা, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও সোনারগাঁ শতদল নাট্য সংঘ।

সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন এবং সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেন। এ ছাড়া খেলাঘর সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক লায়ন রাজার রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত