সংবাদ

বন্ধ থাকা সব চিনিকল চালুর ঘোষণা বিএসএফআইসি চেয়ারম্যানের

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

বন্ধ থাকা সব চিনিকল চালুর ঘোষণা বিএসএফআইসি চেয়ারম্যানের
ছবি : সংবাদ

চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে বন্ধ থাকা সব সরকারি চিনিকল পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সব কারখানার চাকা সচল করার কাজ চলছে।

শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামছুজ্জামান সুরুজ বলেন, চিনিকলগুলো লাভজনক করতে দেশি-বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ চলছে। আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে এই শিল্পকে আধুনিকায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার শ্যামপুর, সেতাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড় ও রংপুর চিনিকল বন্ধ করে দিয়েছিল, যা গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমান সরকার এসব কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

আখচাষিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে চেয়ারম্যান জানান, আখের দাম প্রতি কুইন্টাল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬২৫ টাকা করা হয়েছে। এ ছাড়া চাষিদের প্রণোদনা ৬ কোটি থেকে বাড়িয়ে ১১ কোটি টাকা করা হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে আখের ওজন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই চাষিদের মোবাইল ফোনে অর্থ পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট) মো. আব্দুল ওয়াহেদ, বিএসএফআইসির অতিরিক্ত মহাপরিচালক (বাণিজ্যিক-অডিট) মুহাম্মদ খাদেমুল বাশার, অতিরিক্ত পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম, খুলনা উপপরিচালক (বাণিজ্যিক অডিট) নাসিফ কবির, মো. শফিকুল ইসলাম, জীবন্নাহার এবং কেরুর খামার ইনচার্জ সুমন কুমার সাহা ও ইমদাদুল হকসহ শ্রমিক ইউনিয়নের নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্ধ থাকা সব চিনিকল চালুর ঘোষণা বিএসএফআইসি চেয়ারম্যানের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত