সংবাদ

এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ, মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ, মানববন্ধন
ছবি : সংবাদ

বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মাদ্রাসা ও এতিমখানার সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযুক্ত দুই নেতা হলেন - গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান (সাগর) এবং উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দৌলত জামান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া কমিটি গঠন করেন এবং রূপালী ব্যাংকের পার্ক রোড মহিলা শাখায় নতুন হিসাব খুলে সেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এতিমখানার সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘মাদ্রাসার টাকা আত্মসাৎ করতে তারা প্রভাব খাটিয়ে জাল কাগজপত্র তৈরি করেছে। আমরা দ্রুত এই টাকা ফেরত এবং ভুয়া কমিটি বাতিলের দাবি জানাই।’

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও পরিচালক মোছাঃ শারমিন সুলতানা জানান, এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হলে তিনি শুনানির পর ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযুক্তরা সেই নির্দেশ মানেননি। এ ঘটনায় গাবতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তিনি আরও অভিযোগ করেন, আইনি পদক্ষেপ নেওয়ায় তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

মানববন্ধনে অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে আরও বক্তব্য দেন এতিমখানার সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান খান, শিক্ষিকা শাকেরা আক্তার, আলম, দুলু ও এরশাদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ, মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত