সংবাদ

‘সং ফ্রম দ্য সাউথ’-এ দুর্দান্ত সেতু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

‘সং ফ্রম দ্য সাউথ’-এ দুর্দান্ত সেতু

এ কে আজাদ সেতু—একাধারে অভিনেতা, ভয়েস অ্যাক্টর ও অ্যাক্টিং কোচ। তবে অভিনেতা হিসেবেই তার পরিচিতি বেশি। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত শর্টফিল্ম ‘সং ফ্রম দ্য সাউথ’-এ একজন মুচির চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন সেতু। শর্টফিল্মটিতে তার অভিনয় দর্শকের পাশাপাশি মিডিয়ার মানুষদেরও প্রশংসা কুড়িয়েছে। সবার ভালোবাসা ও প্রশংসায় উচ্ছ্বসিত এই অভিনেতা।

‘সং ফ্রম দ্য সাউথ’ রচনা করেছেন মোস্তাসিম বিল্লাহ আদিত্য ও আহমেদ হাসান সানী। নির্মাণ করেছেন আহমেদ হাসান সানী।

সেতু বলেন, ‘শর্টফিল্মটি প্রচারে আসার পর খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি ভাবিনি যে এতটা রেসপন্স পাব। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পাশাপাশি আহমেদ হাসান সানীকেও আন্তরিক ধন্যবাদ। আগামীতে এমন আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার প্রবল ইচ্ছে আমার।’

এরই মধ্যে হইচইয়ে সেতু অভিনীত ওয়েব সিরিজ ‘হেডলাইন’ এবং চরকিতে ওয়েব ফিল্ম ‘চা গরম’ মুক্তি পেয়েছে। দুটি কাজেই তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক ‘খুশবু’। পাশাপাশি শিগগিরই প্রচারে আসছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘এআই জুনিয়র’।

ভিকি জাহেদের পরিচালনায় ‘আমাদের নীল বাড়ি’ নাটকের কাজও শেষ করেছেন সেতু। মুক্তির অপেক্ষায় রয়েছে তন্ময় সূর্য পরিচালিত সিনেমা ‘হাঙ্গর’।

অভিনয়ের পাশাপাশি ভয়েস অ্যাক্টিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন সেতু। একই সঙ্গে অ্যাক্টিং কোচ হিসেবেও কাজ করছেন তিনি। ‘হাঙ্গর’ সিনেমায় অ্যাক্টিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিগগিরই আরও একটি নতুন সিনেমায় অ্যাক্টিং কোচ হিসেবে কাজ করার কথা রয়েছে তার।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

‘সং ফ্রম দ্য সাউথ’-এ দুর্দান্ত সেতু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত