প্রেম, পরিবার, বন্ধুত্ব ও মানবিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘ছায়া হয়ে থেকো’ এবার প্রকাশ পেয়েছে ইউটিউবে। নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মন্ডল ও সামিয়া অথৈ।
রহিম সুমনের গল্প,
চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত নাটকটিতে উঠে এসেছে পারিবারিক অহংকার, সামাজিক
শ্রেণিবিভাজন, বন্ধুত্ব, ত্যাগ ও আত্মউপলব্ধির মতো নানা মানবিক বিষয়।
নাটকের গল্পে রিয়াজ
একটি প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তার বাবা আলী আহমেদ পরিবার, বংশমর্যাদা ও সামাজিক
সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কিন্তু রিয়াজ ভালোবাসে মায়াকে। শিক্ষিত ও সংবেদনশীল
মায়া মাকে নিয়েই বেড়ে উঠেছে। তার পারিবারিক পরিচয় রিয়াজের পরিবারের কাছে গ্রহণযোগ্য
নয়।
বাবার আপত্তি থাকলেও
রিয়াজ বিশ্বাস করে, মানুষের প্রকৃত পরিচয় তার বংশে নয়, বরং তার মন ও মানবিকতায়। অন্যদিকে
মায়ার জীবনে দীপ্তর উপস্থিতি গল্পে নতুন জটিলতা তৈরি করে। একপর্যায়ে ভালোবাসা, বন্ধুত্ব,
দ্বিধা ও ত্যাগের মধ্য দিয়ে তিনটি মানুষের সম্পর্ক রূপ নেয় আবেগঘন এক ত্রিভুজে।
নাটকটি প্রসঙ্গে
সোহেল মন্ডল বলেন, ‘“ছায়া হয়ে থেকো”র গল্প শুনেই কাজটি করতে রাজি হয়ে গেছি। গল্প ও
চরিত্র আমাকে মুগ্ধ করেছে। এখানে পারিবারিক, সামাজিক, বন্ধুত্ব ও আত্মউপলব্ধির মানবিক
লড়াইয়ের বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমার চরিত্রটি দারুণ। আশা করি দর্শকদেরও
নাটকটি ভালো লাগবে।’
নির্মাতা রহিম সুমন
বলেন, ‘ভিন্ন একটি গল্প দর্শকের সামনে আনতে চেয়েছি। নাটকটিতে বেশ কয়েকটি স্তর রয়েছে।
এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের পারিবারিক গল্প, যা বর্তমান সমাজব্যবস্থা ও সামাজিক
বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’
সোহেল মন্ডল ও সামিয়া
অথৈ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন এস এইচ শুভ্র, মিলি বাসার, হারুনুর রশীদ, রিয়াদ আহসান
রনি, মিতু খানসহ আরও অনেকে।
রহিম সুমনের লেখা
ও পরিচালনায় নির্মিত ‘ছায়া হয়ে থেকো’ তার পরিচালিত প্রথম নাটক। টেলিভিশনে প্রচারের
পাশাপাশি এবার ইউটিউবেও প্রকাশ করা হয়েছে নাটকটি। ফলে অনলাইন দর্শকরাও এখন নাটকটি দেখার
সুযোগ পাচ্ছেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন