আয়ের মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে ইউটিউব অত্যন্ত জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের দারুণ সম্ভাবনা নিয়ে এলো এই ভিডিও শেয়ারিং জায়ান্ট। ইউটিউব কর্তৃপক্ষ সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সঙ্গে একটি নতুন ইন্ট্রিগ্রেশনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
এর ফলে এখন থেকে
যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটররা তাদের যেকোনো ভিডিওর কন্টেন্টে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে
পারবেন এবং এর মাধ্যমে
পণ্য বিক্রির মোটা অঙ্কের লভ্যাংশ
বা কমিশনও ঘরে তুলতে পারবেন।
নতুন
এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা শর্টস বা রিল, লম্বা
ভিডিও এবং লাইভ স্ট্রিমিংয়ের
মতো প্রতিটি মাধ্যমেই সব ধরনের পছন্দের
পণ্য ট্যাগ করার বিশেষ সুযোগ
পাবেন। ফলে প্রমোশনের এই
আধুনিক ব্যবস্থা থেকে সরাসরি আয়ের
নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অন্যদিকে,
এই পার্টনারশিপের সুবাদে অ্যামাজনও ইউটিউবের বিশাল ক্রিয়েটর নেটওয়ার্কে নিজেদের ব্যবসার সরাসরি প্রচার ও প্রবেশের বড়
সুযোগ পেয়ে গেল।
ইউটিউবে
আগে থেকেই একটি শপিং অ্যাফিলিয়েটেড
প্রোগ্রাম চালু রয়েছে, যার
মাধ্যমে যোগ্য ক্রিয়েটররা বিভিন্ন পণ্য প্রমোট করে
থাকেন। নতুন সুবিধার আওতায়
ক্রিয়েটররা তাদের কন্টেন্টের সঙ্গে সরাসরি অ্যামাজনের পণ্য যুক্ত করতে
পারবেন।
ইউটিউব
জানিয়েছে, অ্যামাজন মূলত একটি নির্বাচিত
পণ্যের তালিকা সরবরাহ করবে, যেখানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে
এবং ট্রেন্ডিংয়ে থাকা পণ্যগুলো স্থান
পাবে। তবে কোনো ক্রিয়েটর
যদি অ্যামাজনের কোনো নির্দিষ্ট পণ্য
প্রমোট করতে চান কিন্তু
সেটি তালিকায় খুঁজে না পান, তবে
তারা ইউটিউব সাপোর্টের মাধ্যমে সরাসরি সেই পণ্যটি তালিকায়
যুক্ত করার বিশেষ অনুরোধ
পাঠাতে পারবেন।
স্বয়ংক্রিয়
পণ্য ট্যাগিং ও আয়ের হিসাব
এই আকর্ষণীয় ফিচারে চমৎকার স্বয়ংক্রিয়ভাবে পণ্য ট্যাগ করার
সুবিধাও রাখা হয়েছে। এই
অপশনটি চালু থাকলে ইউটিউবের
নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ক্রিয়েটরের সাম্প্রতিক আপলোড করা ভিডিওগুলো নিখুঁতভাবে
পর্যালোচনা করে।
এরপর
ভিডিওতে থাকা নির্বাচিত অ্যামাজন
পণ্যগুলো নিজে থেকেই শনাক্ত
ও ট্যাগ করে নেয়। এর
ফলে ভিডিও আপলোডের সময় আলাদাভাবে পণ্য
ট্যাগ করার বাড়তি ঝামেলা
পোহাতে হয় না এবং
আয় করা অনেক বেশি
সহজ হয়ে ওঠে।
ক্রিয়েটররা
খুব সহজেই ইউটিউব স্টুডিওর মাধ্যমে তাদের প্রতিদিনের মোট আয়ের বিবরণী
দেখতে পাবেন।
তবে
ইউটিউব জানিয়েছে, সুনির্দিষ্ট কোনো একটি ভিডিও
থেকে ঠিক কত টাকা
আয় হয়েছে তা আলাদাভাবে দেখা
যাবে না। এছাড়া কোনো
ক্রেতা ট্যাগ করা পণ্যটি কেনার
পর যদি তা আবার
ফেরত দেন, তবে সেই
অনুযায়ী সংশ্লিষ্ট কমিশন স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
আপাতত অ্যামাজনের এই বিশেষ ইন্ট্রিগ্রেশন
কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের জন্যই সীমাবদ্ধ রাখা হয়েছে, তবে
বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক এই ট্যাগ করা
পণ্যগুলো দেখতে পাবেন।
কারা
পাবেন এই সুবিধার সুযোগ
নতুন
এই আকর্ষণীয় ফিচারটি ব্যবহারের জন্য ক্রিয়েটরদের বেশ
কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে
হবে। এই সুবিধা পেতে
হলে তাদের অবশ্যই ইউটিউব পার্টনার এবং শপিং অ্যাফিলিয়েটেড—উভয় প্রোগ্রামে নিবন্ধিত
থাকতে হবে। পাশাপাশি তাদের
একটি সক্রিয় অ্যামাজন ইনফ্লুয়েন্সার অথবা অ্যামাজন অ্যাসোসিয়েটস
অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা
হয়েছে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন