সংবাদ

বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত মার্কিন বিশেষ দূত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত মার্কিন বিশেষ দূত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলার মূল্যের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া সাম্প্রতিক এই চুক্তিকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গোর এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি উচ্চ বেতনের চাকরি ও বিনিয়োগ আকর্ষণে কাজ করে যাচ্ছেন।

সার্জিও গোর জানান, এই সপ্তাহের চুক্তির আওতায় বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে বোয়িংয়ের আগের অর্ডারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত মে মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার কোটি টাকা ব্যয়ে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছিল। এর আগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও, বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য রক্ষা ও আধুনিকায়নের লক্ষ্যে বোয়িং কেনার পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

চুক্তি অনুযায়ী, আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনারসহ মোট ১৪টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমান বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে নতুন চুক্তির ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সার্জিও গোর এর আগে গত জুলাইয়ের শেষে তিন দিনের সফরে ঢাকা এসেছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত মার্কিন বিশেষ দূত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত