সংবাদ

প্রাথমিক বৃত্তির টাকার হার চূড়ান্ত, জানুন কে কত পাবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম

প্রাথমিক বৃত্তির টাকার হার চূড়ান্ত, জানুন কে কত পাবে
ছবি : সংগৃহীত

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থের হার ও শর্তাবলি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নির্ধারিত হার অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এই বৃত্তির অর্থ প্রদান করা হবে।

রোববার (৩০ আগস্ট) অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ট্যালেন্টপুল (মেধা) কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে পাবে। এ ছাড়া তারা বছরে এককালীন ২২৫ টাকা করে লাভ করবে। অন্যদিকে, সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।

বৃত্তির অর্থ পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। চিঠিতে বলা হয়েছে, বৃত্তির অর্থ অব্যাহত রাখতে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে, পাঠগ্রহণে সন্তোষজনক অগ্রগতি দেখাতে হবে এবং সদাচরণ বজায় রাখতে হবে। এই শিক্ষার্থীরা যেকোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা অনুমোদিত বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।

তবে কোনো শিক্ষার্থী যদি সরকার অনুমোদিত নয় এমন প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে সে বৃত্তির অর্থ পাওয়ার যোগ্য হবে না। বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য ‘গভর্নমেন্ট টু পারসন’ (জিটুপি) পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ বিতরণ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং সুবিধাযুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে সংশ্লিষ্ট বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য জমা দিতে বলা হয়েছে।

সরকার প্রয়োজনে বৃত্তির সংখ্যা, টাকার হার ও মেয়াদসহ যেকোনো শর্ত পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

প্রাথমিক বৃত্তির টাকার হার চূড়ান্ত, জানুন কে কত পাবে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত