সংবাদ

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু
ইউসুফ হাসান আলিফ। ছবি : সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কাইয়ে কানারিয়াস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিবের ছেলে। মাত্র দুই মাস আগে ভাগ্য বদলাতে স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। গত শুক্রবারই (২৮ আগস্ট) তিনি দেশটিতে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। কিন্তু কাজ শুরুর আগেই অগ্নিকাণ্ড তার জীবন কেড়ে নিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ফুড ডেলিভারি কর্মী আলিফ ঘটনার সময় নিজের ব্যবহৃত ইলেকট্রিক বাইসাইকেল আনতে ওই গ্যারেজে গিয়েছিলেন। সে সময় হঠাৎ একটি ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্যারেজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মৃত্যুর আগমুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলিফ শেষ বার্তা পাঠিয়েছিলেন–‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’

মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালি মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় আলিফের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলিফের অকালমৃত্যুতে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার কাইয়ে কানারিয়াস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিবের ছেলে। মাত্র দুই মাস আগে ভাগ্য বদলাতে স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। গত শুক্রবারই (২৮ আগস্ট) তিনি দেশটিতে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। কিন্তু কাজ শুরুর আগেই অগ্নিকাণ্ড তার জীবন কেড়ে নিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ফুড ডেলিভারি কর্মী আলিফ ঘটনার সময় নিজের ব্যবহৃত ইলেকট্রিক বাইসাইকেল আনতে ওই গ্যারেজে গিয়েছিলেন। সে সময় হঠাৎ একটি ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্যারেজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মৃত্যুর আগমুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলিফ শেষ বার্তা পাঠিয়েছিলেন–‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’

মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধোঁয়াজনিত বিষক্রিয়া ও শ্বাসনালি মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় আলিফের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলিফের অকালমৃত্যুতে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত