সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রক্ষমতায় ফেরার পর বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ক্ষমতায় আসার পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, যা নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা। এদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির প্রথম দিনে আজ সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করবে দলটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত