নতুন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার - সংবাদ
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন। এত দিন নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তারা এ সুবিধা পেতেন। একই সঙ্গে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের পেনশন তুলনামূলক বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে সর্বনিম্ন পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর এসব তথ্য জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে নতুন বেতন কাঠামোর সব সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পেনশনও ধাপে ধাপে বাড়ানো হবে।
বড় ঋণখেলাপিদের জন্য বড় ছাড় - প্রথম আলো
বড় ঋণখেলাপিদের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃ তফসিল বা নবায়নের পর ১৫ বছর সময় পাবে তা পরিশোধের জন্য। ঋণ পুনঃ তফসিলের পর প্রথম দুই বছর কোনো কিস্তি দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক গতকাল এ সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আর এক হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিদের জন্য কম সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগ নিতে চলতি মাসের মধ্যে আবেদন করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে এসব আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এদিকে অর্থনীতিতে গতি ফেরাতে ভর্তুকি সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলে আজ (১ সেপ্টেম্বর) ঋণ বিতরণ শুরু করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর—৪ মাসে ৬০ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
বিদ্যুতে ভোগান্তি চলছে গ্যাসে স্বস্তির আশা - আজকের পত্রিকা
সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।
গতকাল সোমবার বেলা ১টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার বিদ্যুতের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, রোববার রাত ১টায় লোডশেডিং ছিল ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট; আবার সোমবার বেলা ১টায়ও লোডশেডিং ছিল ২ হাজার ৯০৪ মেগাওয়াট। এ ছাড়া এই ২৪ ঘণ্টার মধ্যে লোডশেডিংয়ের চাপ ১ হাজার ৯১৬ মেগাওয়াটের নিচে নামেনি। ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৬ ঘণ্টা ৩ হাজার মেগাওয়াটের ঘাটতির মধ্য দিয়ে অতিক্রম হয়েছে। আড়াই হাজার মেগাওয়াটের ঘাটতি ছিল ৬ ঘণ্টা।
বেসরকারি খাতে বেতন বৃদ্ধির চাপ বাড়বে - যুগান্তর
নতুন পে-স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াবে না, এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো অর্থনীতিতে। ভঙ্গুর বেসরকারি খাতে বেতন বৃদ্ধির চাপ বাড়বে। জীবনযাত্রার ব্যয় বাড়বে। বাড়বে মূল্যস্ফীতিও। অথচ গ্যাস-বিদ্যুৎ সংকট ও বৈশ্বিক অস্থিরতায় এমনিতেই চাপে শিল্প-বাণিজ্য। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সরকারি বেতন বৃদ্ধির প্রভাব সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠেছে বেতন বাড়লে দুর্নীতি কমবে, নাকি বাড়বে শুধু ব্যয়ের বোঝা। জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী যুগান্তরকে বলেন, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৃদ্ধির প্রভাব কিছুটা পড়বে। তবে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির চাপ বাড়বে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তাদের মধ্যে ব্যয় বাড়ার একটি সম্ভাবনা তৈরি হবে। এর প্রভাব অর্থনীতির বিভিন্ন খাতে পড়তে পারে।
নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বাতিল করল কাতার এনার্জি - বণিক বার্তা
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল (ফোর্স মেজর) করল কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশকিছু ক্রেতা দেশের এলএনজি সরবরাহ বাতিল অব্যাহত থাকবে। এশিয়ার ক্রেতাদের মধ্যে ফোর্স মেজরের আওতায় রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ‘ফোর্স মেজর’ হচ্ছে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতিতে চুক্তি পালনের বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি।
দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী কাতার। প্রতি বছর দেশটি থেকে অন্তত ৪০ কার্গো এলএনজি আসে দেশে। সংঘাত না বাধলে দীর্ঘমেয়াদি দুটি চুক্তির আওতায় চলতি অর্থবছরে দেশটি থেকে মোট ৫৬ কার্গো এলএনজি আসার কথা ছিল। যদিও এখন এসব কার্গোর মধ্যে অর্ধেক পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে পেট্রোবাংলা।
এলপিজি আমদানি করতে চান শিল্পমালিকরা - সমকাল
গ্যাসের তীব্র সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের দিকে ঝুঁকছেন শিল্পমালিকরা। বাজার থেকে এলপিজি কেনার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতে সরাসরি আমদানি করতে চান অনেক উদ্যোক্তা। এরই মধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান এ বিষয়ে জ্বালানি বিভাগে আবেদন করেছে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় বয়লার ও উৎপাদনযন্ত্র স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। উৎপাদন বন্ধ রাখার চেয়ে বেশি ব্যয়ে এলপিজি ব্যবহার করে কারখানা সচল রাখার চেষ্টা করছেন তারা।দেশে এলপিজির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিও বাড়ছে। ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি খাতে ১৪ লাখ ২৬ হাজার ৮৬০ টন এলপিজি আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৪৮ হাজার ৭৫৭ টনে। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।
রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে - মানবজমিন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন একটি তথ্য সামনে এসেছে। তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ২০১২ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পরে তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট এক সেনাসদস্য রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক নিয়ে এসেছিলেন। পরে ডিস্ক দু’টি জিয়াউল আহসানের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই ডিস্কে কী ধরনের তথ্য বা উপাত্ত ছিল, সেগুলোর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা কিংবা ডিস্ক দুটি গ্রহণে জিয়াউল আহসানের ভূমিকার উদ্দেশ্য কী ছিল এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন মেসি - কালের কন্ঠ
বিশ্ব ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে খেলে ৩৬ বছর পর দেশটিকে বিশ্বকাপও জিতিয়েছেন তিনি।এবারও সেই স্বপ্নের শিরোপা জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। শেষ পর্যন্ত তা আর হয়নি। স্পেনের কাছে ফাইনাল হারের বেদনা ফুরানোর কিছুদিন পরই তাঁর সঙ্গী হয় বাবা হারানোর কষ্ট। তখনই আভাস দিয়েছিলেন খুব বেশিদিন খেলবেন না আলবিসেলেস্তে জার্সিতে।
সেটিই সত্য হয়েছে, গতকাল সোমবার নিজের লেখা একটি চিঠিতেই দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে তিন পৃষ্ঠার চিঠির ছবি দিয়ে পোস্টটি করেছেন মেসি। বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পরই অবসরে যাওয়ার পরিকল্পনা করেন মেসি। ১৯ জুলাই হওয়া ফাইনালের দুই দিন পরেই নিজ শহর রোসারিওতে ফিরে লিখে ফেলেন চিঠিও।
মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলল নেপথ্যে পুরনো সিন্ডিকেটের ছায়া? - নয়া দিগন্ত
দীর্ঘদিনের জটিলতা ও সিন্ডিকেট বিতর্কের পর আবারো খুলছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। কূটনৈতিক তৎপরতায় বন্ধ দরজা খোলার সম্ভাবনা তৈরি হলেও শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই নতুন করে সামনে এসেছে পুরনো সিন্ডিকেটের ছায়া। ২৫টি রিক্রুটিং এজেন্সির নামের তালিকা প্রকাশ, পরে আরো ৩১২টি এজেন্সিকে যুক্ত করা এবং এসব এজেন্সির ভূমিকা নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা ঘিরে রিক্রুটিং খাতে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মালয়েশিয়ার বেস্টিনেটের কর্ণধার দাতো শ্রী আমিন নুরের নিয়ন্ত্রণাধীন এফডব্লিউসিএমএসে ২৫টি রিত্রুক্রুটিং এজেন্সির নাম অন্তর্ভুক্ত করার পেছনে বিপুল অর্থ লেনদেন হয়েছে। বায়রার সাবেক এক নেতা দাবি করেছেন, প্রতিটি এজেন্সির নাম অন্তর্ভুক্ত করতে ১৭ কোটি টাকা পর্যন্ত দেয়ার কথা তিনি জানতে পেরেছেন। তবে এই অর্থ লেনদেনের প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
প্রত্যাশার চাপে বিএনপি - দেশ রুপান্তর
রাজনীতির নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৪৯ বছরে পা দিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে ইতিহাস, ঐতিহ্যের ধারক-বাহক দলটি একাধিকবার সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। ক্ষমতায় এসে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগও নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবারও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় নির্বাচনের আগে ঘোষণা করা ইশতেহার বাস্তবায়নে শুরু হয়েছে কাজ। জটিল সময়ে নানামুখী প্রত্যাশার চাপ রয়েছে দলটির ওপর।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন