সংবাদ

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা জব্দ
ফেনীতে বিজিবি-পুলিশের সাঁড়াশি অভিযান, বিপুল মালামাল জব্দ। ছবি : সংবাদ

ফেনীর সীমান্ত এলাকা ও উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সোমবার ও মঙ্গলবার এসব অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানা-পুলিশের একটি বিশেষ দল উত্তর শ্রীপুর এলাকায় অভিযান চালায়। ওই ইউনিয়নের কেরানির বাড়ি এলাকার ইয়ামিন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় নূর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। নূর আলম ফুলগাজী সদরের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর সীমান্ত এলাকা ও উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সোমবার ও মঙ্গলবার এসব অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানা-পুলিশের একটি বিশেষ দল উত্তর শ্রীপুর এলাকায় অভিযান চালায়। ওই ইউনিয়নের কেরানির বাড়ি এলাকার ইয়ামিন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় নূর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। নূর আলম ফুলগাজী সদরের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত