মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। বুধবার (২ সেপ্টেম্বর) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র রক্ষা এবং শান্তির প্রতি পেরুর ঐতিহাসিক অঙ্গীকারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পেরু জানিয়েছে, দেশটিতে শান্তিপূর্ণ বিক্ষোভে দমন-পীড়ন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব, নারী ও শিশুদের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন চরম আকার ধারণ করেছে।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পেছনে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার বিষয়টিও উল্লেখ করেছে পেরু। গত মার্চ থেকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছে দেশটি। পেরুর মতে, এই পরিস্থিতির কারণে জ্বালানির দাম ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাজে বাধা প্রদান এবং মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তেহরানের বিরুদ্ধে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক হামলা এবং উত্তেজনার মধ্যেই পেরুর এই কঠোর সিদ্ধান্ত এলো। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও দুই দেশের নাগরিকদের স্বার্থ রক্ষায় কনস্যুলার সেবা চালু থাকবে বলে জানিয়েছে পেরু। ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে এই সিদ্ধান্ত তেহরানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু
/

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন