সংবাদ

ইমরান ও বুশরা বিবিকে একাকী বন্দি না রাখার নির্দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

ইমরান ও বুশরা বিবিকে একাকী বন্দি না রাখার নির্দেশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নির্জন বা একাকী কারাবন্দি না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালতের পক্ষ থেকে আদিয়ালা কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন নিয়ম অনুযায়ী এই দম্পতিকে পরস্পরের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিচারপতি খাদিম হুসেইন সোমরো এই আদেশ দেন। বর্তমানে ইমরান খান ও বুশরা বিবি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

রায়ে আদালত বলেন, ইমরান খান ও বুশরা বিবিকে যেন একাকী বন্দিত্বে রাখা না হয় এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ম অনুযায়ী সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া ইমরান খানের দুই ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও করতে হবে। তবে আদালত সতর্ক করে বলেছেন, ছেলেদের সঙ্গে টেলিফোনে আলাপ যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে এই সুবিধা বাতিল হতে পারে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ করতে হবে এবং কারা বিধি অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এসব নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে। আগামী ১৫ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।

ইমরান খানকে নির্জন কারাবাসে রাখার অভিযোগে তার বোন আলিমা খান আদালতে আবেদন করেছিলেন। অন্যদিকে বুশরা বিবির বিষয়ে পৃথক আবেদন করেছিলেন তার মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত এই রায় দিলেন।

গত কয়েক মাস ধরে ইমরান খানের শারীরিক অবস্থা, বিশেষ করে তার চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তার পরিবার। গত মাসে সুপ্রিম কোর্ট তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও সরকার তাকে রাষ্ট্রীয় মালিকানাধীন হাসপাতালে নিয়ে যায়। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার দল পিটিআই শুরু থেকেই দাবি করে আসছে যে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ও তার স্ত্রীকে কারারুদ্ধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইমরান ও বুশরা বিবিকে একাকী বন্দি না রাখার নির্দেশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত