দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ নিয়ে গত চার মাসে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৯ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।
বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানান, আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সয়াবিন তেলের দাম সমন্বয় করতে হয়েছে । বিশেষ করে ইরান সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া বা কস্টিং বৃদ্ধির বিষয়টি উঠে আসে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে একটি হিসাব তৈরি করে। কমিশনের মূল্যায়নে ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রভাব বা সুপারিশ থাকলেও, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার মাত্র ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ২৬ এপ্রিল প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এ আগে তেলের দাম ছিল ১৯৫ টাকা। চার মাস পর ২ সেপ্টেম্বর প্রতি লিটারে আরও ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২০৪ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মূল্য সমন্বয় আপাতত কেবল বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাম অয়েল বা অন্য কোনো ভোজ্য তেলের ক্ষেত্রে মূল্য পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ, প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ করতে হবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন