সংবাদ

জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ
ছবি : সংবাদ

‘ভিশন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর অর্থ উদ্ধার এবং অভিযুক্তদের বিচারের দাবিতে বুধবার (২ সেপ্টেম্বর) কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মজলুম পরিবার’-এর ব্যানের এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে প্রায় ১৫০ ব্যক্তির কাছ থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের রোকন আবদুস সালাম সুজা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক রফিকুল ইসলাম। গত ২০২৪ সালের ১৬ নভেম্বর তারা সবাই হঠাৎ আত্মগোপনে চলে যান এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের গচ্ছিত অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেও কোনো প্রতিকার মেলেনি। অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ইস্যু হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘ভিশন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর অর্থ উদ্ধার এবং অভিযুক্তদের বিচারের দাবিতে বুধবার (২ সেপ্টেম্বর) কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মজলুম পরিবার’-এর ব্যানের এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে প্রায় ১৫০ ব্যক্তির কাছ থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের রোকন আবদুস সালাম সুজা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক রফিকুল ইসলাম। গত ২০২৪ সালের ১৬ নভেম্বর তারা সবাই হঠাৎ আত্মগোপনে চলে যান এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের গচ্ছিত অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেও কোনো প্রতিকার মেলেনি। অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ইস্যু হলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত