সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সনাক-টিআইবির পরামর্শ সভা

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সনাক-টিআইবির পরামর্শ সভা
ছবি : সংবাদ

নগর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিটি করপোরেশনের হলরুমে এই সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সভায় বরিশাল সিটি করপোরেশন ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ যৌথভাবে অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশবিদ শুভঙ্কর চক্রবর্তী। তিনি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ এবং পরিবেশবান্ধব সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় আলোচকেরা বলেন, সিটি করপোরেশন যদি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে, তবে নগরের মানোন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সনাক-টিআইবি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এ সময় দুই পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘নগরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ তিনি সনাক-টিআইবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও যৌথ কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ সাজেদা, প্রশাসকের একান্ত সচিব মুশফিক হাসান মাসুম, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল প্রতিনিধি সাইফুজ্জামান মিরন এবং অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ সনাক ও সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। অংশগ্রহণকারীরা নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পৃথকীকরণ, রিসাইক্লিং ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সনাক-টিআইবির পরামর্শ সভা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত