সংবাদ

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় আওয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল শফী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কর্মস্থল যাদবপুর থেকে টিকাদান (ইপিআই) কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আওয়াল শফী। পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় আওয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল শফী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কর্মস্থল যাদবপুর থেকে টিকাদান (ইপিআই) কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আওয়াল শফী। পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত