সংবাদ

দেশে ফিরলেন মির্জা আব্বাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

দেশে ফিরলেন মির্জা আব্বাস

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন প্রক্রিয়া শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাসও সফরে সফরসঙ্গী হিসেবে দেশে ফে‌রেন।
​দীর্ঘদিন পর জ্যেষ্ঠ এই শীর্ষ রাজনৈতিক নেতার দেশে ফেরার খবর পেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হন। বিমানবন্দরে আগত নেতাকর্মীরা তাকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পুষ্পসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে স্বাগত জানান।
বিশেষ করে ঢাকা-১৮ আসনসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত হয়ে স্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

​মির্জা আব্বাসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এ সময় বিমানবন্দর চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন এবং যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত