সংবাদ

সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২
ছবি : সংবাদ

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুই জেলে হলেন–ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ছাড়া নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুতুবজুম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন একদল জেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতের দিকে ট্রলারটি মাছ নিয়ে ফেরার পথে সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে অন্য জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। তবে বাকি দুই জেলের এখনো কোনো সন্ধান মেলেনি। স্বজন হারানো পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের আঘাতেই ট্রলারটি ডুবে গেছে। ভোরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।’

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সমন্বয়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুই জেলে হলেন–ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ছাড়া নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুতুবজুম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন একদল জেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতের দিকে ট্রলারটি মাছ নিয়ে ফেরার পথে সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে অন্য জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। তবে বাকি দুই জেলের এখনো কোনো সন্ধান মেলেনি। স্বজন হারানো পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের আঘাতেই ট্রলারটি ডুবে গেছে। ভোরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।’

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সমন্বয়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত