সংবাদ

৫০ ঘণ্টার ব্যাটারি ও এআই ফিচার নিয়ে আসছে ভিভোর নতুন ইয়ারবাড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

৫০ ঘণ্টার ব্যাটারি ও এআই ফিচার নিয়ে আসছে ভিভোর নতুন ইয়ারবাড

ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের বাজারে নতুন ডিভাইস আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এরই মধ্যে নতুন ‘ভিভো বাডস’-এর টিজার প্রকাশ করা হয়েছে। এতে ইয়ারবাড ও চার্জিং কেসের নকশা দেখা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ, দাম ও বিক্রির তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ভারতীয় বাজারের জন্য নতুন ইয়ারবাডটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশনও এখনো জানায়নি ভিভো। তবে ভিভোর গ্লোবাল ওয়েবসাইটে ‘ভিভো বাডস’ নামে একটি মডেলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন উল্লেখ রয়েছে। ভারতীয় বাজারে একই মডেল আসবে কি না, তা নিশ্চিত নয়। তাই এসব তথ্যকে সম্ভাব্য ফিচার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

থাকতে পারে ১০ মিমি ড্রাইভার

গ্লোবাল মডেলের তথ্য অনুযায়ী, ভিভো বাডসে থাকতে পারে ১০ মিমি হাই-রেজোলিউশন ড্রাইভার। এতে ২০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ এবং ডিপএক্স ৩.০ সাউন্ড ইফেক্ট রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী চারটি আলাদা সাউন্ড মোড ব্যবহারের সুবিধা মিলতে পারে।

ইয়ারবাডটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার হতে পারে এআইভিত্তিক কল নয়েজ রিডাকশন প্রযুক্তি। এর মাধ্যমে ফোনে কথা বলার সময় আশপাশের শব্দ কমিয়ে পরিষ্কারভাবে কথা বলার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাতাসের শব্দ কমাবে বিশেষ প্রযুক্তি

কলের সময় বাতাসের শব্দ নিয়ন্ত্রণের জন্য ভিভো বাডসে ক্রস-ফ্লো ডাক্ট ডিজাইন এবং উইন্ড নয়েজ রিডাকশন চেম্বার থাকার কথা বলা হয়েছে। ফলে বাইরে ব্যবহার করার সময় বাতাসসহ আশপাশের বিরক্তিকর শব্দ কমানোর সুবিধা পাওয়া যেতে পারে।

ব্লুটুথ ৫.৪ ও মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৪ এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি থাকতে পারে। গেমিংয়ের ক্ষেত্রে লেটেন্সি ৮৮ মিলিসেকেন্ড পর্যন্ত হতে পারে বলে গ্লোবাল মডেলের স্পেসিফিকেশনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইয়ারবাডটি IP54 রেটিংয়ের হওয়ায় ধুলো ও পানির ছিটা থেকে নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা পাওয়ার কথা রয়েছে।

চার্জিং কেসসহ ৫০ ঘণ্টার ব্যাকআপ

ভিভো বাডসের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হতে পারে ব্যাটারি ব্যাকআপ। গ্লোবাল মডেলের তথ্য অনুযায়ী, চার্জিং কেসসহ ইয়ারবাডটি সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে পারে। প্রতিটি ইয়ারবাড একবার চার্জে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা দিতে পারে।

দ্রুত চার্জিং সুবিধাও থাকছে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত মিউজিক শোনা যাবে বলে দাবি করা হয়েছে। ফোনে কথা বলার ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে প্রায় ছয় ঘণ্টা।

থাকছে রিমোট ক্যামেরা কন্ট্রোল

নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোনের সঙ্গে ইয়ারবাডটি ব্যবহার করলে রিমোট ক্যামেরা কন্ট্রোলের সুবিধাও পাওয়া যেতে পারে। অর্থা ইয়ারবাড ব্যবহার করেই সামঞ্জস্যপূর্ণ ভিভো ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।

তবে ভিভোর নতুন ইয়ারবাডটির ভারতীয় বাজারের দাম ও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনো প্রকাশ করা হয়নি। ফলে বাজারে আসার পর এর দাম ও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৫০ ঘণ্টার ব্যাটারি ও এআই ফিচার নিয়ে আসছে ভিভোর নতুন ইয়ারবাড

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত