সংবাদ

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওতে লেবেল দেবে হোয়াটসঅ্যাপ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওতে লেবেল দেবে হোয়াটসঅ্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। বাস্তব ছবি ও এআই-নির্মিত কনটেন্টের পার্থক্য করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্ল্যাটফর্মে এআই ব্যবহারের বিষয়টি আরও স্বচ্ছ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিওসহ বিভিন্ন মিডিয়ায় ‘এআই কনটেন্ট লেবেল’ যুক্ত করতে পারবেন। আপাতত ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

নির্বাচিত আইফোন ব্যবহারকারীরা পাবেন

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সন ২৬.৩৪.১০.৭০-এ নির্বাচিত টেস্টফ্লাইট ব্যবহারকারীদের কাছে নতুন ফিচারটি দেখা যাচ্ছে। ফলে এখনই সব আইফোন ব্যবহারকারী এই সুবিধা পাবেন না।

ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপ চ্যানেলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কোনো চ্যানেলের পোস্টে থাকা ছবি বা ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি কিংবা সম্পাদনা করা হলে অ্যাডমিন সেটিতে এআই কনটেন্ট লেবেল যুক্ত করতে পারবেন। এতে কনটেন্ট দেখার সময় ব্যবহারকারী বুঝতে পারবেন, সেটিতে এআই ব্যবহারের বিষয়টি অ্যাডমিন ঘোষণা করেছেন।

যেভাবে কাজ করবে

চ্যানেলের কোনো আপডেটের কনটেক্সট মেনুতে ‘এআই কনটেন্ট লেবেল’ নামে একটি অপশন দেখা যেতে পারে। অ্যাডমিন ওই অপশন নির্বাচন করে সংশ্লিষ্ট ছবি বা ভিডিওতে লেবেল যুক্ত করতে পারবেন। এরপর নিশ্চিত করলে লেবেলটি পোস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

তবে একবার লেবেল যুক্ত ও নিশ্চিত করার পর সেটি সরিয়ে ফেলার সুযোগ নাও থাকতে পারে। তাই কোনো কনটেন্টে লেবেল দেওয়ার আগে অ্যাডমিনকে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়ার প্রয়োজন হবে।

কেন গুরুত্বপূর্ণ এই ফিচার

এআই প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে মানুষের তৈরি ও এআই-নির্মিত কনটেন্টের পার্থক্য করা দিন দিন কঠিন হচ্ছে। বিশেষ করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও সম্পাদিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় কনটেন্টের উৎস সম্পর্কে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপের নতুন এই উদ্যোগ ব্যবহারকারীদের সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা দিতে পারে। বিশেষ করে বিভিন্ন চ্যানেলে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করা হলে, সেসব কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না-তা দর্শকদের জানানো সহজ হবে।

কবে সবার জন্য চালু হবে?

এখনো ফিচারটির সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার নির্দিষ্ট তারিখ জানায়নি হোয়াটসঅ্যাপ। কোন কোন দেশে এটি প্রথমে চালু হবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তাই কোনো আইফোন ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে এখনই ‘এআই কনটেন্ট লেবেল’ অপশন দেখা না গেলে সেটি স্বাভাবিক। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর ধাপে ধাপে আরও ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওতে লেবেল দেবে হোয়াটসঅ্যাপ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত