রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অনুশোচনা প্রকাশ করেন।
নিজের গাড়ির চালকের এমন ভুলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী বলেন, "তারেক রহমানের গঠিত সরকার যে সুশাসনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নন, এটা তাই প্রমাণ করে। একজন গাড়িচালক মন্ত্রীকে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, সেটা কোনোভাবেই এই সরকার বরদাশত করবে না। আমার নিজের গাড়ির জন্য আমি দুঃখ প্রকাশ করছি।"
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশের সড়কে উল্টোপথে মন্ত্রীকে বহনকারী গাড়ি চালানোর ঘটনা ঘটে। এতে বাধা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে পুলিশ মন্ত্রীর গাড়ি ও চালকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে এবং ছয় হাজার টাকা জরিমানা করে।
ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী মিল্লাত সাংবাদিকদের বলেন, "ঘটনাটি আমাদের প্রধান বিচারপতির বাসার বিপরীত দিকের রাস্তাটায় ঘটে। সড়কের বাম দিকে প্রচণ্ড ভিড় থাকায় এই অবস্থা হয়। আপনারা দেখবেন, এখানে একটা ডিভাইডার আছে। এই ডিভাইডারটা অতিক্রম করার সময় রাস্তাটা ফাঁকা ছিল। ডিভাইডার অতিক্রম করে ওই রাস্তাটায় সে (চালক) উঠতে চেয়েছিল। আমি মনে করি যা স্পষ্টতই ট্রাফিক আইনের লঙ্ঘন।"
আইন প্রয়োগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি আরও যোগ করেন, "এজন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে, তাতে আমি খুশি। এতে প্রমাণ করে, এ ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান। কারণ কেউ ঘটালে পার পাবেন না। বুঝতেই পারেন, এটা তারেক রহমানের সরকার। তিনি অত্যন্ত কঠোরভাবে আইনকে প্রতিষ্ঠিত করতে চান এবং আইনের ঊর্ধ্বে কাউকে রাখতে চান না।"

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন