প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন হেনরি ক্রকোম্ব। আর এই অভাবনীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সরাসরি ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন ২৪ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাকে ১৬ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য এক সপ্তাহ পার করেছেন ক্রকোম্ব। গত ২৭ আগস্ট সমারসেটের বিপক্ষে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে আবারও হ্যাটট্রিকের দেখা পান এই ডানহাতি পেসার।
এর আগে গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেলেও অভিষেক হয়নি ক্রকোম্বের। এবার সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পেলেন তিনি। যদিও লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর রেকর্ড খুব একটা আহামরি নয়; ৩৬ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তবে নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, গ্রীষ্মজুড়েই এই তরুণ পেসারের ওপর তাঁদের নজর ছিল।
এদিকে টি-টোয়েন্টি দলেও নতুন মুখের আগমন ঘটেছে। ফিল সল্টের ইনজুরিতে সুযোগ পেয়েছেন অ্যানাইরিন ডোনাল্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের এই সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। উভয় সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। হাঁটুর অস্ত্রোপচারের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার জ্যাকব বেথেল।
/

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন