সংবাদ

হরমুজ সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় ধস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

হরমুজ সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় ধস
ছবি : সংগৃহীত

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় গত আগস্ট মাসে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি কমেছে প্রায় ৩৯ শতাংশ। সরবরাহ সংকটের এই প্রভাব পড়েছে বিশ্ববাজারেও, যেখানে তেলের দাম বেড়েই চলেছে।

তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। তবে আগস্টে তা বড় ব্যবধানে কমে গেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত মে মাসে রপ্তানি সবচেয়ে বেশি কমেছিল (৬৭ শতাংশ)। আগস্টে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও প্রতিদিনের ঘাটতি এখনো ৭২ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯১ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।

জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম রেকর্ড উচ্চতায় (প্রতি গ্যালন ৫ দশমিক ৮৫ ডলার) পৌঁছেছে। এর ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষক সংস্থা সিটি গ্রুপ এবং এএনজেড তেলের দাম নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রিস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তি বলেন, ‘ডিজেলের দাম বাড়লে অর্থনীতির সব খাত ক্ষতিগ্রস্ত হয়। মূল্যস্ফীতি আরও বাড়বে–এমন আশঙ্কা এখন প্রবল।’

মূলত হরমুজ প্রণালি খুলতে দেরি হওয়া এবং রাশিয়ার তেল শোধনাগারে হামলার প্রভাবে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মন্দার কালো মেঘ দেখা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় ধস

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত