সংবাদ

মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কবলে ফেরি ‘হামিদুর রহমান’, প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কবলে ফেরি ‘হামিদুর রহমান’, প্রাণে বাঁচলেন যাত্রীরা
ছবি : সংবাদ

পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসার পথে মাঝনদীতে এই বিপত্তি ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিটি ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ে পাটুরিয়া থেকে ছেড়ে আসে। মাঝনদী পার হওয়ার পর হঠাৎ ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নদীর তীব্র স্রোতের কারণে চালক ফেরিটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় এটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। পরে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বেশ নিচে ফেরিটি নোঙর করা হয়।

খবর পেয়ে একটি আইটি জাহাজ (টুগবোট) ঘটনাস্থলে গিয়ে ফেরিটিকে উদ্ধার করে নিরাপদে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। মাঝেমধ্যে পদ্মায় তীব্র স্রোত থাকলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কবলে ফেরি ‘হামিদুর রহমান’, প্রাণে বাঁচলেন যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসার পথে মাঝনদীতে এই বিপত্তি ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিটি ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ে পাটুরিয়া থেকে ছেড়ে আসে। মাঝনদী পার হওয়ার পর হঠাৎ ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নদীর তীব্র স্রোতের কারণে চালক ফেরিটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় এটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। পরে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বেশ নিচে ফেরিটি নোঙর করা হয়।

খবর পেয়ে একটি আইটি জাহাজ (টুগবোট) ঘটনাস্থলে গিয়ে ফেরিটিকে উদ্ধার করে নিরাপদে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। মাঝেমধ্যে পদ্মায় তীব্র স্রোত থাকলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত