সংবাদ

নয়াদিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

নয়াদিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী
দিল্লির ছাত্রাবাস এলাকায় ভবন ধস। ধ্বংসস্তূপের নিচে আটকা বহু শিক্ষার্থী

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভেতর থেকে শিক্ষার্থীরা ফোন করছে। অনেকে ভেতরে আটকা রয়েছেন। তিনি বলেন, ‘আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।’

ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোববার হওয়ায় তাদের অধিকাংশই বাসায় ছিলেন বলে জানান তিনি।

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শুনতে পেয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে জীবিতদের খুঁজছেন। উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর অপেক্ষা না করেই স্থানীয় বাসিন্দারা খালি হাতে ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়েছেন এবং বহু মানুষ সেটি তুলে ধরার চেষ্টা করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভবন ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং এটি একটি ব্যাপক ঘনবসতিপূর্ণ ছাত্রাবাস এলাকা। বহু শিক্ষার্থী সংগঠনও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকর্মীদের সহায়তা করছেন। উদ্ধারকাজ এখনও চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নয়াদিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত