কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গান তৈরির সুযোগ আরও সহজ করতে নতুন মডেল এনেছে গুগল। প্রতিষ্ঠানটি ‘লিরিয়া ৩.৫’ নামে এআই মডেলটি উন্মোচন করেছে। জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা এখন মডেলটি কাজে লাগিয়ে গান তৈরি করতে পারবেন।
গুগলের ভাষ্য, এটি তাদের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত গান তৈরির মডেল। নতুন সংস্করণে গানের কণ্ঠকে আরও প্রাণবন্ত ও স্বাভাবিক করার পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাসে বিস্তারিত পরিবর্তন আনা হয়েছে।
লিরিয়া ৩.৫ দিয়ে গান তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। ব্যবহারকারী পছন্দের গানের ধরন লিখে দিতে পারবেন অথবা নির্দিষ্ট কোনো ধরন নির্বাচন করতে পারবেন। এরপর এআইয়ের মাধ্যমে কণ্ঠসহ সম্পূর্ণ গান কিংবা শুধু বাদ্যযন্ত্রের সুর তৈরি করা যাবে।
ব্যক্তিগত প্রয়োজনেও মডেলটি ব্যবহার করা যাবে। গুগল এতে বেশ কিছু প্রস্তুত নমুনা যুক্ত করেছে, যেগুলো অনুসরণ করে সহজেই নতুন গান তৈরি করা সম্ভব। জন্মদিন বা অন্য কোনো বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে ব্যক্তিগত গান তৈরির সুবিধাও থাকছে।
গুগলের তথ্য অনুযায়ী, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।
বিশ্বের বিভিন্ন দেশে জেমিনির ওয়েব সংস্করণ ও মোবাইল অ্যাপেই মডেলটি পাওয়া যাচ্ছে। এআই নিয়ে কাজ করা শিল্পী ও নির্মাতাদের জন্য গুগলের ‘ফ্লো মিউজিক’ প্ল্যাটফর্মেও এটি যুক্ত করা হয়েছে।
শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদদের জন্যও মডেলটি উন্মুক্ত করেছে গুগল। তারা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার প্ল্যাটফর্ম ‘গুগল ভিডস’-এও নতুন এআই মডেলটি যুক্ত করা হয়েছে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন