গাজীপুরের কালিয়াকৈরে
নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ দুর্ঘটনায়
বাসে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে
উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা
ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের
নিয়ে বাসটি কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার ‘জিএমএক্স’ কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায়
পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা
দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন
হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে
জানা গেছে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী
হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহজালাল আহমেদ সোহাগ জানান, সড়ক দুর্ঘটনায় আহত
প্রায় ৩০ জন শ্রমিক হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ১৫ জন বেশি আঘাত পেয়েছেন। বাকিরা
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
কালিয়াকৈর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বাস খাদে পড়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে
কেউ জানায়নি। তবে পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন