সংবাদ

গুঁড়া মসলার মিলে জড়িয়ে মালিকের মৃত্যু

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

গুঁড়া মসলার মিলে জড়িয়ে মালিকের মৃত্যু
ছবি : সংবাদ

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় গুঁড়া মসলার মিলে কাজ করার সময় চলন্ত মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জুলাই চত্বরের পেছনের ‘শাহজালাল ক্র্যাশিং মিলে’ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই মিলের মালিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিজের মিলে হলুদ ও মরিচ গুঁড়া করার কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি মেশিনের চলন্ত বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি বেল্ট ও মেশিনের সঙ্গে সজোরে আটকে পড়ে গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অসাবধানতাবশত লুঙ্গি মেশিনে জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গুঁড়া মসলার মিলে জড়িয়ে মালিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় গুঁড়া মসলার মিলে কাজ করার সময় চলন্ত মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জুলাই চত্বরের পেছনের ‘শাহজালাল ক্র্যাশিং মিলে’ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই মিলের মালিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিজের মিলে হলুদ ও মরিচ গুঁড়া করার কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি মেশিনের চলন্ত বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি বেল্ট ও মেশিনের সঙ্গে সজোরে আটকে পড়ে গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অসাবধানতাবশত লুঙ্গি মেশিনে জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত