সংবাদ

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিক হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে শহরের একটি পার্কে এই ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী নিজে।

বাঁধন জানান, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। এ সময় হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল, যে এই পরিস্থিতিতে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

অভিনেত্রীর অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করছে এবং তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করছে।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, “আমি অবশ্যই জুলাই যোদ্ধা। আমি জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। তারা আমার ফোন ফেলে দিয়েছে এবং কানের পাশে আঘাত করেছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।”

বাঁধন আরও জানান, এই ঘটনায় তিনি স্থানীয় ভেনিস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত