সংবাদ

মিঠামইন আওয়ামী লীগের সাবেক সভাপতি বুলবুল গ্রেপ্তার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

মিঠামইন আওয়ামী লীগের সাবেক সভাপতি বুলবুল গ্রেপ্তার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কিশোরগঞ্জ আদালত থেকে রিকশায় করে শহরের পুরানথানা এলাকায় যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পথে মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাকে আটকে দেয় এবং গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলের ভেতরেই তিনি অনেকটা ‘বঞ্চিত’ ও কোণঠাসা ছিলেন বলে পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনেক সমর্থক দাবি করেছেন, ঘাগড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে তাকে এসব মামলায় ‘ফাঁসানো’ হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বোরহান উদ্দিন চৌধুরীর নামে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মিঠামইন আওয়ামী লীগের সাবেক সভাপতি বুলবুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কিশোরগঞ্জ আদালত থেকে রিকশায় করে শহরের পুরানথানা এলাকায় যাচ্ছিলেন বোরহান উদ্দিন। পথে মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাকে আটকে দেয় এবং গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলের ভেতরেই তিনি অনেকটা ‘বঞ্চিত’ ও কোণঠাসা ছিলেন বলে পরিচিত। গত উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনেক সমর্থক দাবি করেছেন, ঘাগড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে তাকে এসব মামলায় ‘ফাঁসানো’ হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বোরহান উদ্দিন চৌধুরীর নামে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত