সংবাদ

হিন্দু দর্শনার্থীদের আজব আবদারে উত্তাল প্যারিস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

হিন্দু দর্শনার্থীদের আজব আবদারে উত্তাল প্যারিস
ছবি : সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক আইফেল টাওয়ারে একদল হিন্দু ধর্মীয় দর্শনার্থীর পরিদর্শনের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং লিঙ্গ সমতার অমর্যাদার অভিযোগে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গিয়েছেন টাওয়ারের কর্মীরা। এর ফলে পর্যটকদের জন্য বর্তমানে আইফেল টাওয়ার বন্ধ রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভারত-ভিত্তিক হিন্দু ধর্মীয় সংগঠন 'বোচাসানওয়াসি আকসার পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা'র (বিএপিএস) প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যান। আইফেল টাওয়ার কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভয়েন অভিযোগ করেন, দর্শনার্থীদের এই দলটি স্মারকটিতে পৌঁছানোর পর সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নারী কর্মীদের তাদের নির্ধারিত স্থান থেকে সরে যেতে বলে এবং সেখানে শুধু পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়।

রয়টার্সকে ডেভয়েন বলেন, "এই প্রতিনিধিদলের পরিদর্শনের সময় নারী সহকর্মীদের অপমানিত করে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা নারীদের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ সীমিত রাখার অনুরোধ করেছিল এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা মেনে নেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘সেতে’ (SETE) স্বীকার করেছে যে বিএপিএস প্রতিনিধি দল পরিদর্শনের সময় নারীদের উপস্থিতি সীমিত রাখার অনুরোধ জানিয়েছিল। প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের অনুরোধ তাদের প্রজাতান্ত্রিক মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। সেতে-এর প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নারী কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন।

এই ঘটনাটি ফ্রান্সে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "নারী ও পুরুষের সমতা প্যারিসের কোথাও বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। কর্মীদের ক্ষোভ সম্পূর্ণ যৌক্তিক।" উগ্র ডানপন্থি নেত্রী মারিন ল্য পেন এবং সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কোনো ধর্ম বা বিশ্বাসের কারণে ফ্রান্সে নারীদের অবস্থান সীমিত করা যাবে না।

এদিকে বিএপিএস-এর প্যারিস মন্দির শাখা এক বিবৃতিতে জানিয়েছে, অন্য দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য টাওয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় খুব সকালে এই সফরের আয়োজন করা হয়েছিল। কারো মনে কষ্ট দিয়ে থাকলে তারা দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে তারা পারস্পরিক শ্রদ্ধা ও সর্বজনীন মূল্যবোধে বিশ্বাসী।

উল্লেখ্য, আইফেল টাওয়ারের এই ধর্মঘট কতদিন চলবে তা এখনো নিশ্চিত নয়। কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হিন্দু দর্শনার্থীদের আজব আবদারে উত্তাল প্যারিস

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত