সংবাদ

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দলের জয়রথ থামছেই না। চায়নিজ তাইপে ও পাকিস্তানকে হারানোর পর এবার কাজাখস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে কাজাখস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এই জয়ের ফলে ‘চ্যালেঞ্জার পুলে’ ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ। বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ। মাত্র ৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সারিকা রিমন। প্রথম কোয়ার্টারেই আধিপত্য বিস্তার করে ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লিজা আক্তার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কাজাখস্তান রক্ষণভাগ গুছিয়ে নিয়ে বাংলাদেশের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। ফলে এই দুই কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তবে চতুর্থ কোয়ার্টারে আবারও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন মোসাম্মত লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সারিকা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে চ্যালেঞ্জার পুলে। এই পুলে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, কাজাখস্তান, চায়নিজ তাইপে ও হংকং। নিয়ম অনুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের (চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া) পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। টানা তিন জয়ে বাংলাদেশের শেষ আট নিশ্চিত করা এখন সময়ের ব্যাপার মাত্র।

এটি জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২৩ সালে প্রথমবার অংশ নিয়ে নবম হয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে দলটি।

এদিকে নারী দলের সাফল্যের দিনে আজই মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ পুরুষ দল। বিকেল ৩টায় কাজাখস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় তারা।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত