সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তারা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে বরিশাল থেকে রওনা হন। মঙ্গলবার ভোরে দাউদকান্দির জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এই ঘটনায় আহত ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে ফেরদৌস, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, মালিহা মেহনাজ ও তাসপিয়াসহ ২০ জনের নাম জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, 'দুর্ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ভোরে নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি খাদে পড়ে যায়।'

আনন্দ ভ্রমণে যাওয়ার পথে এমন আকস্মিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তারা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে বরিশাল থেকে রওনা হন। মঙ্গলবার ভোরে দাউদকান্দির জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এই ঘটনায় আহত ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে ফেরদৌস, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, মালিহা মেহনাজ ও তাসপিয়াসহ ২০ জনের নাম জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, 'দুর্ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ভোরে নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি খাদে পড়ে যায়।'

আনন্দ ভ্রমণে যাওয়ার পথে এমন আকস্মিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত