সংবাদ

বিজয় দিবসে যাত্রা শুরু থার্ড টার্মিনালের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

বিজয় দিবসে যাত্রা শুরু থার্ড টার্মিনালের
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, মহান বিজয় দিবসে টার্মিনালটির উদ্বোধন করা হবে এবং প্রথম দিনে এই টার্মিনাল থেকে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। টার্মিনালটি পরিচালনার বিষয়ে তিনি বলেন, এটি থেকে অর্জিত মোট আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ করবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিদর্শনকালে বিমানমন্ত্রী আরও জানান, ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও টার্মিনালটি যাত্রীসেবায় পুরোদমে সচল হবে আগামী বছরের মে মাস নাগাদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনালটি চালু হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিজয় দিবসে যাত্রা শুরু থার্ড টার্মিনালের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, মহান বিজয় দিবসে টার্মিনালটির উদ্বোধন করা হবে এবং প্রথম দিনে এই টার্মিনাল থেকে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। টার্মিনালটি পরিচালনার বিষয়ে তিনি বলেন, এটি থেকে অর্জিত মোট আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ করবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিদর্শনকালে বিমানমন্ত্রী আরও জানান, ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও টার্মিনালটি যাত্রীসেবায় পুরোদমে সচল হবে আগামী বছরের মে মাস নাগাদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনালটি চালু হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত