ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’র সভাপতি মনোনীত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে সংসদের ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত দায়িত্ব পালন করা। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির সভাপতিত্ব করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন–ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।
পিটিশন কমিটি
নাগরিকদের বিভিন্ন পিটিশন (আবেদন) পর্যালোচনা করার জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সদস্যরা হলেন–ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।
এ ছাড়া সোমবারের অধিবেশনে ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ও গঠন করা হয়েছে।
\

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন