সংবাদ

ত্রিশালে ট্রলি ও অটোরিকশার সংঘ/র্ষে চালক নিহ/ত

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

ত্রিশালে ট্রলি ও অটোরিকশার সংঘ/র্ষে চালক নিহ/ত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কের কাঁঠাল ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ত্রিশাল-কালিরবাজার সড়কে একটি মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুল লতিফের মৃত্যু হয়।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে ট্রলি ও অটোরিকশার সংঘ/র্ষে চালক নিহ/ত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ত্রিশাল-কালিরবাজার সড়কের কাঁঠাল ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ত্রিশাল-কালিরবাজার সড়কে একটি মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুল লতিফের মৃত্যু হয়।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত