সংবাদ

চট্টগ্রামে সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

চট্টগ্রামে সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রোহান উদ্দিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। 

নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজালনগর সোলতান সওদাগরের বাড়ি এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। আটক রোহান উদ্দিন একই ইউনিয়নের কাজীরখিল এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, হামিমের সঙ্গে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগে একাধিকবার ঝগড়া-বিবাদও হয় তাদের মধ্যে। এর জের ধরে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেরানীহাট সিটি সেন্টারের দ্বিতীয় তলায় একটি চায়ের দোকানে দুই পক্ষের লোকজন বৈঠকে বসে। বৈঠকের একপর্যায়ে হামিমের সঙ্গে রোহান উদ্দিনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তখন রোহান ছুরি দিয়ে হামিমকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান। গুরুতর আহত হামিমকে উপস্থিত স্থানীয় লোকজন উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রোহান উদ্দিনকে ধাওয়া করে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে সাতকানিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিম নামে এক তরুণ নিহত হয়েছেন। 

এ ঘটনায় স্থানীয় লোকজন রোহান নামে এক তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কেন এবং কারা এ ঘটনায় জড়িত, তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সাতকানিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত