পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েকের পাইওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সার্ভার রুম থেকে ছড়িয়ে পড়া এ আগুনে বায়েকের কার্যালয়ের কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ পুড়ে গেছে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেজসহ এনপিসিবিএল, বায়েক কার্যালয়, কাস্টমস ভবন ও ক্যান্টিনে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানি সংকট। অগ্নিকাণ্ডের ৪৩ ঘণ্টা পরও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সার্ভার রুমের গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রযুক্তিগত ক্ষয়ক্ষতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য প্রকল্প পরিচালক (পিডি) ড. কবীর হোসেনের মুঠোফোনে কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন