সংবাদ

জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে বজ্রপাত

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে বজ্রপাত
বজ্রপাতের কারণে মন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা

বজ্রপাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বজ্রপাত থেকে মন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের বাইরে থাকা গ্যাস রাইজারে বিকট শব্দে আগুন ধরে যায়। বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয় গ্যাস অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি মেরামত করেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাস রাইজারে বজ্রপাত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বজ্রপাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বজ্রপাত থেকে মন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের বাইরে থাকা গ্যাস রাইজারে বিকট শব্দে আগুন ধরে যায়। বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয় গ্যাস অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি মেরামত করেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রহমান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত