সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল, আসছে নতুন সুবিধা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল, আসছে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে কল করার নিয়মে বড় পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে অ্যাপটিতে অ্যাকাউন্ট না থাকলেও শুধু একটি লিংকে ক্লিক করে অডিও বা ভিডিও কলে অংশ নেওয়ার সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ফলে ফোনে অ্যাপ ইনস্টল না থাকলেও নির্দিষ্ট লিংকের মাধ্যমে কলে যুক্ত হওয়া যাবে

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে নতুন সুবিধার তথ্য জানানো হয়েছে তবে ফিচারটি এখনো পরীক্ষামূলকভাবে উন্নয়ন করা হচ্ছে

লিংকেই কলে যোগ দেওয়া যাবে

নতুন সুবিধাটি অনেকটা জুম বা গুগল মিটের মতো কাজ করবে হোয়াটসঅ্যাপেরকলসট্যাব থেকে প্রথমে একটি কল লিংক তৈরি করতে হবে এরপর অডিও নাকি ভিডিও কল করা হবে, তা নির্বাচন করে লিংকটি বার্তা, -মেইলসহ বিভিন্ন মাধ্যমে অন্য ব্যক্তিকে পাঠানো যাবে

লিংক পাওয়া ব্যক্তি সেটিতে ক্লিক করলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কল ইন্টারফেস চালু হবে সেখান থেকেই অ্যাকাউন্ট ছাড়াই কলে অংশ নেওয়ার সুযোগ মিলবে

অংশগ্রহণকারী নিয়ন্ত্রণ করা যাবে

কল তৈরিকারী ব্যক্তি প্রয়োজন অনুযায়ী নতুন অংশগ্রহণকারীকে যুক্ত করতে পারবেন আবার কোনো অংশগ্রহণকারীকে কল থেকে সরিয়েও দেওয়া যাবে প্রয়োজনে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কল বন্ধ করার সুবিধাও থাকবে

নিরাপত্তায় থাকবে এনক্রিপশন

অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হলেও কথোপকথনের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হতে পারে ধারণা করা হচ্ছে, অতিথি হিসেবে অংশ নেওয়া ব্যবহারকারীদের কলেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর থাকবে ফলে কলের তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা অব্যাহত থাকবে

ব্যবসায়িক যোগাযোগে সুবিধা

বর্তমানে হোয়াটসঅ্যাপে সরাসরি অডিও বা ভিডিও কল করতে হলে সাধারণত কলদাতা গ্রহীতা-দুই পক্ষেরই অ্যাপ এবং অ্যাকাউন্ট থাকতে হয় এতে কোনো প্রতিষ্ঠানের সম্ভাব্য গ্রাহকের সঙ্গে দ্রুত হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হয়

নতুন সুবিধা চালু হলে সেই সীমাবদ্ধতা কমবে বিশেষ করে যাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাঁদের সঙ্গে লিংকের মাধ্যমে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে

তবে নতুন কল-সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এটি কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি প্রকাশ করেনি

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল, আসছে নতুন সুবিধা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত