সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা শুরু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভা শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন অর্থবছরের বেশ কিছু উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই একনেকের প্রথম বৈঠক, যেখানে দেশের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ও অবকাঠামো উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ এই সভায় উপস্থিত রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা শুরু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভা শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন অর্থবছরের বেশ কিছু উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক পরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই একনেকের প্রথম বৈঠক, যেখানে দেশের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ও অবকাঠামো উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ এই সভায় উপস্থিত রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত