বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার
(২১ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই দ্বিপক্ষীয় বৈঠক ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার
করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে বাংলাদেশের বিমান চলাচল ও পর্যটন খাতের
সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠককালে রাষ্ট্রদূত
আবদুল্লাহ আলি আল হামুদি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিখ্যাত
বিমান ও ভ্রমণ সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান ‘ডিনেটা’ (dnata) অত্যন্ত আগ্রহী।
রাষ্ট্রদূতের
এই আগ্রহের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান
মিল্লাত তৃতীয় টার্মিনাল চালুর বর্তমান প্রস্তুতি ও এর কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান,
টার্মিনালটির অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ORAT - ওআরএটি) কার্যক্রম
সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত
গ্রহণ করবে। পরবর্তীতে এই সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতকে
আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
সাক্ষাৎকার
প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলোতে
যাত্রীদের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বর্তমান সরকার সব ধরনের প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণে সদা প্রস্তুত ও আন্তরিক।
বৈঠকের শেষ
পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার
অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন