জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যনিয়ন্ত্রণ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তায় এক পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, 'জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই লং মার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি দেশের নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে এক ঐতিহাসিক পদক্ষেপ।' তিনি আরও বলেন, 'বিগত ১৫ বছর মানুষ শাসন-পীড়নের শিকার হয়েছে। ছাত্র-জনতার রক্তে দেশ নতুন পথ পেলেও আজ যারা জুলাইয়ের চেতনা উপেক্ষা করে সংকীর্ণ দলীয় স্বার্থে মত্ত, তারা মূলত দেশের স্বার্থের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। হাজারো শহীদের আত্মত্যাগের পর আমরা দেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না।'
সরকারকে গণআকাঙ্ক্ষা বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। জুলাই সনদ ও গণভোটের পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি।' কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অসাধু মহল যাতে চক্রান্ত করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রস্তুতি সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং রংপুর অভিমুখী এই লং মার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন