সংবাদ

গাজীপুরে অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

গাজীপুরে অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়
ছবি : সংবাদ

গাজীপুর জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও গরু চুরি সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

তিনি বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর সদর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকেরা অংশ নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। বিশেষ করে মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, গরু চুরি ও চাঁদাবাজি রোধে স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে নবাগত পুলিশ সুপার তা নোট করেন এবং সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মাদক সমস্যা প্রসঙ্গে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ‘মাদক এখন আর একক কোনো সমস্যা নয়, যা শুধু পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিস্তার রোধে পরিবার থেকে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

গাজীপুরকে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল জেলা উল্লেখ করে তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত